বিশ্বের কয়েকটি দেশের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক সামরিক মহড়ার আয়োজন করেছে চীন। রোববার থেকে দেশটির জিনজিয়াং প্রদেশের করলায় শুরু হওয়া এ মহড়া চলবে ১১ আগস্ট পর্যন্ত। একই সঙ্গে উপকূলবর্তী ফুজিয়ান প্রদেশেও চলছে নৌবাহিনীর মহড়া। আর এ মহড়ার পেছনের উদ্দেশ্য হলো নিজেদের দ্রুত সম্প্রসারণশীল অস্ত্রের বাজার বৃদ্ধি।






