আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে দুই পক্ষের মধ্যে মারামারি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে হঠাৎ দুই পক্ষের মধ্যে মারামারি লেগে যায়। এ সময় এক যুবক ছুরি উঁচিয়ে তেড়ে যান প্রতিপক্ষের দিকে। গত রোববার বিকেলে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ছুরি উঁচিয়ে তেড়ে যাওয়া যুবকের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

ছুরি হাতে থাকা সেই যুবকের নাম মো. রাকিব হোসেন। রাকিব পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকার আওয়ামী লীগ নেতা পরিচয়দানকারী মোহাম্মদ ফিরোজ নামের এক ব্যক্তির অনুসারী হিসেবে পরিচিত।