পাকিস্তানের উগ্রপন্থী নেতা হাফিজ সাঈদ যুক্তরাষ্ট্রের সন্দেহভাজন শীর্ষ সন্ত্রাসীদের একজন। ২০০৮ সালের মুম্বাই হামলায় অভিযুক্ত তিনি। নিজ দেশেই তাঁর দাতব্য প্রতিষ্ঠান নিষিদ্ধ হলেও ধর্মভিত্তিক নতুন রাজনৈতিক দল গড়েছেন তাঁর অনুসারীরা।
কোনো কিছুই ২৫ জুলাই অনুষ্ঠেয় জাতীয় পরিষদ নির্বাচনের প্রচারণা থেকে হাফিজ সাঈদকে ঠেকিয়ে রাখতে পারেনি। প্রচারণায় তিনি পাকিস্তানের বিদায়ী সরকারকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছেন। নিজের সমর্থিত দুই শতাধিক প্রার্থীকে জোরালো সমর্থন দিচ্ছেন।






