ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত দিনে নির্ধারিত জেলার কেন্দ্রগুলোর কেন্দ্রসচিব বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সকাল ১০টা থেকে বেলা ৩টার মধ্যে এসএসসি পরীক্ষার খাতাসহ সরঞ্জাম গ্রহণ করতে পারবেন।
সূচি অনুযায়ী, ১৭ অক্টোবর ফরিদপুর ও গোপালগঞ্জের কেন্দ্রগুলো, ১৮ অক্টোবর কিশোরগঞ্জ ও শরিয়তপুরের কেন্দ্রগুলো, ২০ অক্টোবর নারায়ণগঞ্জ ও মাদারীপুরের কেন্দ্রগুলো, ২১ অক্টোবর নরসিংদী ও রাজবাড়ীর কেন্দ্রগুলো, ২৩ অক্টোবর মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের কেন্দ্রগুলো, ১৪ অক্টোবর টাঙ্গাইলের কেন্দ্রগুলো, ২৫ অক্টোবর গাজীপুরে কেন্দ্রগুলো, ২৭ অক্টোবর ঢাকা মহানগরীর ঢাকা-১ থেকে ঢাকা-৪৫ কেন্দ্রগুলো এবং ২৮ অক্টোবর ঢাকা-৪৬ থেকে রাজধানীর অবশিষ্ট কেন্দ্রগুলোকে উত্তরপত্র ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ করা হবে।






