প্রাচীন ভারতীয় ও আদি চায়নিজ চিকিৎসাব্যবস্থায় নাভি শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। নাভিকে বলা হয় শরীরের কেন্দ্রবিন্দু। আমাদের শরীর জৈব বিদ্যুৎ দ্বারা চালিত হয়। রক্তের চলমান প্রবাহের সঙ্গে জৈব বিদ্যুতের একটি গভীর সম্পর্ক আছে। তাই নাভি কেবল পেটের ওপর একটি ছোট্ট বিন্দু নয়, বরং বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা সমাধানে সক্ষম। শরীরের একাধিক শিরা নাভির সঙ্গে যুক্ত। নাভিকে শরীরে সঠিক স্থানে রাখাটা সুস্থতার লক্ষণ। নাভি ওপরে উঠে গেলে পেটে অস্বস্তি আসবে, গ্যাসে পেট ফুলে যাবে। বদহজম হবে, শরীর দুর্বল থাকবে, সেই সঙ্গে কর্মক্ষমতা কমে আসবে।
আমাদের এই দৃশ্যমান শরীরকে পরিচালনা করে একটি অদৃশ্য প্রবহমান শক্তি, স্নায়ুর উৎপত্তিস্থল হচ্ছে আমাদের সোলার প্লেক্স বা নাভি। আধুনিক চিকিৎসাব্যবস্থায় এর কোনো গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু প্রাচীন ভারতীয় চিকিৎসা, চায়নিজ চিকিৎসা, লাতিন চিকিৎসাব্যবস্থায় এই সোলার প্লেক্সের গুরুত্ব অনেক। আমাদের ট্র্যাডিশনাল চিকিৎসাব্যবস্থায় নানা উপায়ে সোলার প্লেক্সের কথা শুনি, এই ট্র্যাডিশনাল চিকিৎসাব্যবস্থায় বলা হয় যে আমাদের শরীরে বিস্তীর্ণ বিদ্যুৎ নেটওর্য়াকের জংশন হচ্ছে নাভিমূল বা সোলার প্লেক্স।






