বিশ্বের ৬৬ তম ব্যয়বহুল শহর ঢাকা, সর্বোচ্চ ব্যয়বহুল হংকং

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর চীনের হংকং। ব্যয়বহুল শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকাও আছে। তালিকায় ঢাকার অবস্থান ৬৬ তম।

বসবাসের জন্য বিশ্বের ব্যয়বহুল শহরের এ তালিকাটি আজ মঙ্গলবার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠান মার্সার। একটি নির্দিষ্ট শহরে বসবাসকারী বিদেশি নাগরিকদের জন্য শহরটি কতটা ব্যয়বহুল, তার ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। গত ২৪ বছর ধরে এ তালিকাটি প্রকাশ করে আসছে মার্সার।
মার্সারের প্রতিবেদন অনুযায়ী, তালিকার দ্বিতীয় স্থানে আছে জাপানের রাজধানী টোকিও। শীর্ষ দশে থাকা অন্য শহরগুলো হলো সুইজারল্যান্ডের জুরিখ, সিঙ্গাপুরের সিঙ্গাপুর সিটি, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল, অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা, চীনের সাংহাই, চাদের রাজধানী এনজামিনা, চীনের রাজধানী বেইজিং ও সুইজারল্যান্ডের আরেক শহর বার্ন। শীর্ষ দশে সবচেয়ে বেশি ছয়টি শহর এশিয়া মহাদেশের।

LEAVE A REPLY