শীত মানেই ফ্যাশন এবং উষ্ণতার মিশ্রণে বাহারি পোশাকের নতুন সমারোহ। শীতের ঠান্ডা হাওয়া শরীরটাকে নিমেষেই শীতল করে দেয়। এই সময়টাতে উষ্ণতার স্পর্শ নিতে তাই ফ্যাশন ও ট্রেন্ড বজায় রেখে চলছে শীতের পোশাক কেনার ধুম।হিম কুয়াশা আর সন্ধ্যায় ঝিরঝিরে বাতাসটাকে ফাঁকি দিয়ে তরুণ-তরুণীরা মেতে উঠছে শীত ফ্যাশনে। শীতের ফ্যাশনকে নতুন মাত্রা দিয়ে সারা এবার নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের শীতকালীন পোশাক সামগ্রী। বিভিন্ন ডিজাইনের জ্যাকেটের পাশাপাশি সারার আউটলেট এবং অনলাইনে পাওয়া যাচ্ছে শতাধিক ডিজাইনের শীতকালীন পোশাক।
সারার শীতকালীন আয়োজনে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি রয়েছে শিশুদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক। শীতকালীন এসব পোশাক সামগ্রীর মধ্যে আছে ম্যানজ এন্ড ওমেন্স বোম্বার জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম শাল, ডেনিম টপস অ্যান্ড কুর্তি, লেদার জ্যাকেট, ম্যানজ এন্ড ওমেন্স কুইল্টেড ভেস্ট, ম্যানজ এন্ড ওমেন্স পাফার জ্যাকেট, বিভিন্ন রকমের হুডি, ম্যানজ ক্যাজুয়াল ব্লেজার, ফ্ল্যানেল শার্টস, ফ্ল্যানেল স্কার্ফ, কিডস পাফার জ্যাকেট এবং কিডস হুডিজ। মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকার মধ্যেই এসব পোশাক আপনি পেতে পারেন শুধুমাত্র সারাতে।






