বন্ড সিরিজের খলনায়ক হতে চাইছেন হেনরি ক্যাভিল

‘বারবারা ব্রকলি ও মাইকেল জি উইলসন যদি আমার ব্যাপারে আগ্রহী হন, আমি সম্মানের সঙ্গে সাড়া দেব। সেটা নিয়েই সামনের দিকে এগিয়ে যাব।’ তবে শুধু খলনায়ক নয়, জেমস বন্ড নিয়েও আগ্রহী এই অভিনেতা। এমনকি ২২ বছর বয়সে বন্ড হওয়ার জন্য অডিশনও দিয়েছিলেন তিনি। কিন্তু পিয়ার্স ব্রুসনানের হাত থেকে চরিত্রটা চলে গেল ড্যানিয়েল ক্রেগের হাতে। আর ক্রেগ রুপালি পর্দায় বন্ডকে দিলেন এক অন্য মাত্রা।