৫০ হাজার টাকা ফি দিয়ে সীমিত আকারে মানিচেঞ্জারের লাইসেন্স

দেশের তফশিলি ব্যাংকের শাখা বা ব্যাংক বুথ, হোটেল এবং গিফট শপ প্রতিষ্ঠানগুলো এখন ৫০ হাজার টাকা ফি দিয়ে সীমিত আকারে মানিচেঞ্জারের লাইসেন্স নিতে পারবে। এর ফলে এসব প্রতিষ্ঠানগুলো সীমিত আকারে বৈদেশিক মুদ্রার লেনদেন করতে পারবেন।

‎বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সীমিত মানিচেঞ্জার লাইসেন্স পাওয়া জন্য ব্যাংকের ক্ষেত্রে তাদের প্রধান কার্যালয়ের মাধ্যমে এবং অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে এডি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হবে।  ইস্যুকৃত লাইসেন্স কোন অবস্থাতেই হস্তান্তরযোগ্য হবে না। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠান তার ব্যবসায়িক স্থান পরিবর্তন করতে পারবে।