২০২১ সালে এক জরিপের ভিত্তিতে পলকে এই মুকুট দেওয়া হয়েছে। এর আগে জন লেজেন্ড, ডোয়াইন জনসন, ডেভিড বেকহ্যাম, ক্রিস হেমসওর্থ, ইদ্রিস এলবা, চ্যানিং টটাম, অ্যাডাম লিভিনের মতো তারকা এই অভিধায় ভূষিত হয়েছেন। এত দিন ‘চকলেট বয়’ হিসেবে পরিচিতি পেয়েছেন পল রুড। সঙ্গে যোগ করা যায় সিনেমা নিয়ে তাঁর অক্লান্ত পরিশ্রমের কথা। তাই বলে আবেদনময়! পল নিজেও যেন একটু চমকে গেলেন। তিনি মনে করেন, এই খবরে অনেকেই অবাক হবেন।পিপলকে সাক্ষাৎকারে এই হলিউড তারকা বলেন, ‘যখন লোকেরা শুনবে যে আমাকে এর জন্য বাছাই করা হয়েছে, তাঁরা বলবে, “কী?” তবে এটা আমার মিথ্যা বিনয় নয় যে আমার আগে আরও অনেক লোকের এই স্বীকৃতি পাওয়া উচিত ছিল।’
পল জানান, এই খবর শুনে প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন তাঁর স্ত্রী। এরপর হাসতে হাসতে লুটিয়ে পড়েন। পরে অবশ্য তিনি স্বামীর প্রশংসা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ প্রশংসা করেছেন তো কেউ চমকে গেছেন।






