স্মার্টফোনের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা

প্রতিদিন সকালে কাজে ঢোকার আগে গুনাশেখর উদয়কুমার (৪১) তাঁর শরীরের নানা পরীক্ষা করিয়ে নেন। তবে এই পরীক্ষার জন্য তাঁকে কোনো ক্লিনিকে যেতে হয় না, কোনো নার্সেরও দরকার পড়ে না। তাঁর শারীরিক পরীক্ষা–নিরীক্ষার জন্য প্রয়োজন পড়ে তাঁর সঙ্গে থাকা স্মার্টফোনটির। এতে থাকা একটি অ্যাপের মাধ্যমে মাত্র ৪৫ সেকেন্ডেই হৃদস্পন্দন, অক্সিজেনের মাত্রা ও মানসিক চাপের স্তর জেনে নিতে পারেন তিনি। শারীরিক উপসর্গগুলো জানার পর চিকিৎসকের কাছে যেতে হবে কি না, সে পরামর্শও মেলে স্মার্টফোনের এই অ্যাপে। সিঙ্গাপুরের স্টার্টআপ কোম্পানি নার্ভোটেক তৈরি করেছে এই অ্যাপ্লিকেশন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নার্ভোটেকের অ্যাপ্লিকেশনটি এখন ব্যবহার করছে সিঙ্গাপুরের নির্মাণশিল্পের প্রতিষ্ঠান কাজিমা। স্মার্টফোনের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে কর্মীদের কাজ করাচ্ছে প্রতিষ্ঠানটি। করোনাভাইরাস প্রতিরোধে ও সংক্রমণ ঠেকাতে প্রযুক্তিভিত্তিক উদ্যোগের অংশ এটি।

সিঙ্গাপুর সম্প্রতি করোনার সংক্রমণ ঠেকাতে নানা উদ্যোগ নিয়েছে। গত বছরে অভিবাসী শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ রোধে এখন প্রযুক্তিভিত্তিক উদ্যোগের পথে হাঁটছে দেশটি। গত বছরের ডিসেম্বর থেকে কাজিমার কর্মীরা নার্ভোটেকের অ্যাপটি ব্যবহার করছেন