সুরকার আলাউদ্দীন আলী মারা গেছেন

বরেণ্য সংগীতব্যক্তিত্ব আলাউদ্দীন আলী আর নেই। তিনি আজ রোববার বিকেল ৫টা ৫০ মিনিটে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আলাউদ্দীন আলীর ছেলে শওকত আলী রানা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে গতকাল শনিবার‍ ভোর পৌনে পাঁচটায় তাঁকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা বিবেচনা করে তাঁকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। চিকিৎসা চলছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে রোববার বিকেলে তিনি চলে যান না-ফেরার দেশে।