নানা সংকটের মধ্যেও সুখবর মিলছে বিদেশি বিনিয়োগের। চলতি বছরের প্রথম তিন মাসে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৭৬ শতাংশ বেড়েছে। আর বছরের ব্যবধানে নিট এফডিআই বেড়েছে ১১৪ শতাংশ।বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।খাতসংশ্লিষ্টরা বলেন, বর্তমান সরকার ১১ মাসে বিদেশি বিনিয়োগ নিয়ে নানারকম পদক্ষেপ নিয়েছেন। বিভিন্ন সভা ও সেমিনার করেছেন। বিনিয়োগকারীদের কথা শুনে কিছু ব্যবস্থাও নিয়েছেন। যেটা বেড়েছে এটা তারও ফল হতে পারে। তবে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে তা অব্যাহত থাকবে। যে দলই ক্ষমতায় আসুক না কেন বিনিয়োগ পরিবেশের দিকে যেন নজর দেয়।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে নিট এফডিআই এসেছে ৮৬৫ মিলিয়ন ডলার। তার আগের তিন মাসে অক্টোবর-ডিসেম্বর সময়ে এসেছিল ৪৯০ মিলিয়ন ডলার।






