সিঙ্গাপুর ম্যাচে ব্যর্থতার জন্য কাবরেরার কাছ থেকে জবাবদিহি চাওয়া হয়েছে

সিঙ্গাপুরের কাছে হারের পর সমালোচনার মুখে পড়া বাংলাদেশ জাতীয় দলের কোচ কাবরেরার প্রতিই আস্থা রাখছে বাফুফে। নতুন কোচের সন্ধান না পাওয়া পর্যন্ত কাবরেরাই দায়িত্ব পালন করে যাবেন। গতকাল শনিবার বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।তবে সিঙ্গাপুর ম্যাচে ব্যর্থতার জন্য কাবরেরার কাছ থেকে জবাবদিহি চাওয়া হয়েছে। পাশাপাশি ফিফা র‍্যাংকিংয়ে উন্নতির জন্য তিন বছর মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে ফুটবল ফেডারেশন। বাফুফে কার্যনির্বাহী কমিটির একজন সদস্য কাবরেরার পদত্যাগ দাবি করেছিলেন। তবে এখনই কোচকে বিদায় করে দেওয়ার পক্ষে নন বাফুফে সভাপতি। মানসম্মত ভালো কোচ পাওয়া যাচ্ছে না। যদি ভালো মানের কোচ পাওয়া যায়, তখন কাবরেরা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।