সাত আসনের মিতসুবিশির এক্সপ্যান্ডার ব্ল্যাক

দেশের বাজারে মিতসুবিশির এক্সপ্যান্ডার ব্ল্যাক সিরিজের এক্সপ্যান্ডার ম্যাট ব্ল্যাক মডেলের গাড়ি বাজারজাত শুরু করেছে মিতসুবিশি মোটরস। সাত আসনের গাড়িটিতে রয়েছে শক্তিশালী ১ দশমিক ৫ লিটার ডিওএইচসি মাইভেক ইঞ্জিনসহ স্পোর্টি বডি কিট। নিরাপত্তার জন্য গাড়িটিতে রয়েছে দুটি এসআরএস এয়ারব্যাগ, হিল স্টার্ট অ্যাসিস্ট, অ্যাকটিভ স্ট্যাবিলিটি কন্ট্রোল, রেয়ার পার্কিং সেন্সর, রেয়ারভিউ ক্যামেরাসহ বিভিন্ন সুবিধা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মিতসুবিশি মোটরস।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পূর্ণ কালো রঙের বিশেষ এডিশনের গাড়িটির ভেতরে রয়েছে ১০.৩ ইঞ্চির স্পর্শনির্ভর পর্দার ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লুটুথ, স্টেরিং মাউন্টেড কন্ট্রোল, একাধিক ইউএসবি পোর্ট ও প্রিমিয়াম ব্ল্যাক ইন্টেরিয়র ট্রিম। এর পাশাপাশি গাড়ির বাইরের অংশে রয়েছে এলইডি হেডল্যাম্প ও ডে–টাইম রানিং লাইট (ডিআরএল)।