সকল কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু

দেশের সকল কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য প্রতিটি কর অঞ্চলের ওয়েবসাইট ঠিকানার পাশাপাশি ফোন নাম্বার দেওয়া হয়েছে যাতে করদাতারা রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারেন।বৃহস্পতিবার এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, করদাতাগণ নিজ নিজ কর অঞ্চলে স্ব-শরীরে উপস্থিত হয়ে অথবা ওই কর অঞ্চলের জন্য নির্দিষ্ট ফোন নাম্বারে যোগাযোগ করে ই-রিটার্ন বিষয়ক সেবা গ্রহণ করতে পারবেন।