এত দিন রকস্টার হিসেবে কোনো গায়কের নামই শুনে এসেছেন। কিন্তু এখন হয়তো সে তালিকায় রোবটের নামও শুনবেন। বসনিয়ার জনপ্রিয় রক ব্র্যান্ড ‘দুবিজা কোলেকটিভে’ নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে মানবসদৃশ রোবট। এ রোবটটি গান গাইতে ও বাদ্যযন্ত্র বাজাতে পারে। রোবটটির নাম রবি মেগাবাইট।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সারাজেভো বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্কুলের শিক্ষার্থীরা রবি মেগাবাইট নামের রোবটটি তৈরি করেছেন। গত বছর ‘হ্যাশট্যাগ ফেকনিউজ’ নামের একটি অ্যালবামের জন্য এ রোবটটি তৈরির ফরমাশ দেন দুবিজা কোলেকটিভ ব্র্যান্ডের সদস্যরা।




