দিনের তৃতীয় ওভারে মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলটা ছেড়ে দিয়ে একটু নেচেই নিয়েছিলেন তাসকিন। মুজারাবানি সেটা সহজভাবে নেননি, তাসকিনের দিয়ে এগিয়ে গেছেন। তাসকিনও চুপচাপ থাকেননি। খানিক বাদে তাসকিনের হেলমেট আর মুজারাবানির মুখ লেগে থাকল, কথা চালাচালি চলল সেভাবেই।






