মেরুদণ্ড ও হাঁটুর ব্যথা

জীবনে কোনো না কোনো বয়সে মেরুদণ্ড অথবা ঘাড়, পিঠ বা কোমরের ব্যথায় ভোগেননি—এমন মানুষের সংখ্যা খুবই কম। দিন দিন আমাদের দেশে এটি খুব পরিচিত একটি রোগে পরিণত হচ্ছে। তবে শুরুতেই মেরুদণ্ডের ব্যথার সঠিক কারণ নির্ণয় করা জরুরি। তা না হলে ভোগান্তি ও চিকিৎসা—দুটোই দীর্ঘায়িত হতে পারে।

কী কী কারণে মেরুদণ্ড ও হাঁটুর ব্যথা হতে পারে । ডা. নজরুল ইসলাম বলেন, গঠন অনুযায়ী মেরুদণ্ড মাথার খুলির নিচে ঘাড়ের ৭টি হাড়, পিঠের ১২টি হাড় এবং সবার নিচে কোমরের ৫টি হাড় নিয়ে গঠিত। মেরুদণ্ডের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। উৎপত্তি ও লক্ষণ প্রকাশের স্থান আলাদা হওয়ায় সঠিকভাবে এই রোগ নির্ণয় করা কখনো কখনো কঠিন। এর জন্য অনেক সময় সঠিকভাবে এর চিকিৎসা করাও কঠিন।