বেসরকারি খাতের মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী আহসান খলিল পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আজ ব্যাংকের চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কাছেও পদত্যাগের বিষয়টি অবহিত করেন।বিষয়টি নিশ্চিত করে কাজী আহসান খলিল আমার দেশকে বলেন, আমি চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। একটি কপি বাংলাদেশ ব্যাংকেও দিয়েছি। পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, যেহেতু বাংলাদেশ ব্যাংকে পদত্যাগপত্রের একটি কপি দিয়েছি যদি তাঁরা কারণ জানতে চায় তখন সেখানে বলবো। তার আগে কিছু বলতে পারবো না।






