মাধ্যমিকে ওপরের শ্রেণিতেও শিক্ষার্থীদের রোল একই থাকছে

করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে এ বছর মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা ছাড়াই সব শিক্ষার্থী ওপরের শ্রেণিতে উঠবে। এই সিদ্ধান্ত আগেই জানানো হয়েছে। নতুন তথ্য হলো, ওপরের শ্রেণিতে ওঠার পর শিক্ষার্থীদের রোল নম্বর আগের শ্রেণির রোল নম্বরই থাকছে।