মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনেতা দিলু আর নেই

মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই। আজ মঙ্গলবার ভোর ৬টা ৩৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। প্রথম আলোকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে অয়ন রহমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বেলা একটায় দিলুর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে বেলা তিনটায় শেষ শ্রদ্ধা জানাতে তাঁকে নেওয়া হবে শিল্পকলা একাডেমি চত্বরে। সবশেষে গার্ড অব অনার দিয়ে বনানী কবরস্থানে দিলুকে দাফন করা হবে।