বিটিআরসির কাছ থেকে বিনামূল্যে ২০০৭ সালে যে স্পেকট্রাম (তরঙ্গ) নিয়েছিল অলওয়েজ অন নেটওয়ার্ক

বিটিআরসির কাছ থেকে বিনামূল্যে ২০০৭ সালে যে স্পেকট্রাম (তরঙ্গ) নিয়েছিল অলওয়েজ অন নেটওয়ার্ক সেই তরঙ্গ ছেড়ে দিতে প্রায় এক হাজার কোটি টাকা দাবি করেছে প্রতিষ্ঠানটি। বিটিআরসি ওই আইএসপিকে বিকল্প পাঁচ গিগাহার্জ ব্যান্ড প্রয়োজনীয় স্পেকট্রাম নেওয়ার প্রস্তাবও দেয়। কিন্তু তারা তা নেয়নি। রাষ্ট্রীয় স্বার্থে বিটিআরসি ২০১৪ সালের ১৪ ডিসেম্বর আইএসপিটির ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের ওই স্পেকট্রাম বরাদ্দ বাতিলও করে দেয়।গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে উচ্চ গতির মোবাইল ব্রডব্যান্ড সেবা পৌঁছানো, ভবিষ্যতে ফাইভ-জির প্রয়োজনীয়তা, সরকারের বিপুল রাজস্বের মতো প্রেক্ষাপটে ৭০০ ব্যান্ডের ওই স্পেকট্রাম এখন রাষ্ট্রীয় স্বার্থে গুরুত্বপূর্ণ। বিটিআরসি তাদের স্পেকট্রাম ছেড়ে দিতে বললে অলওয়েজ নেটওয়ার্ক তা না শুনে উল্টো স্পেকট্রাম বরাদ্দ বাতিলের বিরুদ্ধে রিট করে। ২০২৩ সালের ১৯ জানুয়ারি বিটিআরসি ওই মামলায় হেরে যায়। এরপর আপিল করে সরকারি এ সংস্থাটি। কিন্তু অদৃশ্য কারণে শুনানি পিছিয়ে যায়। আওয়ামী আমলে ওই শুনানির জন্য তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি। বিটিআরসি জানিয়েছে, তারা দ্রুতই শুনানির জন্য উদ্যোগ নিচ্ছে। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।