কেন বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার খাবেন
বিটা ক্যারোটিনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের দেহকে রোগমুক্ত রাখতে এবং তারুণ্য ধরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসুন জেনে নেই বিটা ক্যারোটিন কীভাবে রোগবালাই দমন করে আমাদের দেহকে সতেজ রাখতে সাহায্য করে।
স্ট্রেস কমাতে সাহায্য করে
বিটা ক্যারোটিন উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার। গবেষণায় দেখা গেছে, অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার নিয়মিত গ্রহণ করলে স্ট্রেস বা দুশ্চিন্তা কমে। এতে আলঝেইমার, হৃদ্রোগ এবং ক্যানসারের মতো রোগের ঝুঁকি হ্রাস পায়। শুধু তাই-ই নয়, নিয়ন্ত্রণে থাকে রক্তে শর্করার মাত্রাও।






