ফ্রাঙ্কফুর্ট বইমেলা আজ থেকে শুরু হয়েছে। নীতিমালা শিরোনামে শুরু হয়েছে বইমেলা। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। বিশ্বজুড়ে শিল্প ও সাহিত্য অনুরাগীরা এ মেলায় পুনর্মিলনী উদ্যাপন করছেন। প্রদর্শনী হল, অতিথি কান্ট্রি প্যাভিলিয়ন, অসংখ্য ইভেন্ট এবং সর্বোপরি ব্যক্তিগত সাক্ষাতের মিলনমেলা। বিস্তৃত ডিজিটাল প্রোগ্রামও রয়েছে।
ফ্রাঙ্কফুর্ট বইমেলা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। মহামারির কারণে মেলাটি স্বাভাবিকের চেয়ে ছোট হচ্ছে। শুক্রবার বিকেল থেকে জনসাধারণের জন্য মেলাও খোলা থাকবে।






