নাট্য শিক্ষক এস এম মহসিন আর নেই

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্য শিক্ষক এস এম মহসিন আর নেই। আজ সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।