দেশে ডলারের সংকট কাটছে না

ডলারের দাম বাড়তে থাকায় অনেক রপ্তানিকারক নির্দিষ্ট সময়ের পরে রপ্তানি আয় দেশে আনছেন। ডলারের বাড়তি দাম পেতেই এ সুযোগ নিচ্ছেন রপ্তানিকারকেরা। তাতে দেশে ডলারের সংকট কাটছে না। রপ্তানি আয় প্রত্যাবাসনের এই গড়িমসি রোধ করতে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, রপ্তানি আয় যখনই আসুক না কেন, তা এখন থেকে আর ডলারের চলতি বাজারমূল্যে নগদায়ন হবে না। বরং রপ্তানি আয় যখন আসার কথা, তখনকার বাজারমূল্য বিবেচনায় তা নগদায়ন হবে।