তামিম ইকবালের বড় ভক্ত

শাহীন ফকিরের উচ্চতা মাত্র ১৮ ইঞ্চি। তিনি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের বড় ভক্ত। পোলিও আক্রান্ত শাহীনের জীবনের অন্যতম লক্ষ্য—প্রিয় খেলোয়াড় তামিমের সঙ্গে দেখা করা। সুযোগ হলে একটু কথা বলা। বরিশালের এই যুবকের ইচ্ছার কথা তামিমের কানে পৌঁছায় সংবাদমাধ্যমের সৌজন্যে।এরপর তামিম নিজ উদ্যোগে শাহীনকে সিলেটে আনার ব্যবস্থা করেন। আজ টিম হোটেলে বাংলাদেশ- আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন শেষে শাহীনের সঙ্গে দেখা করেন তিনি। সময় নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন তামিম।