টিকটকের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ক্ষোভ – ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালু থাকা নিয়ে চলমান বিতর্ক নতুন গতি পেয়েছে। যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে গত সোমবার কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল টিকটক। তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই টিকটককে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য ৭৫ দিনের সময় দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন। ফলে যুক্তরাষ্ট্রে পুনরায় বৈধভাবে কার্যক্রম শুরু করেছে চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। তবে টিকটকের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ক্ষোভ জানিয়েছেন এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক।