গত অর্থবছর রেমিট্যান্স ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, রেমিট্যান্স দেশের অর্থনীতির স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখছে। গত অর্থবছর রেমিট্যান্স ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং চলতি বছর তা ৩৫ বিলিয়ন ডলার ছাড়াবে। অর্থনৈতিক সংকটের সময়েও রেমিট্যান্স দেশকে সহায়তা করেছে।

মঙ্গলবার রাজধানীর শেরাটন হোটেলে এনআরবি গ্লোবাল কনভেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।