কুঁচকির চোট থেকে এখনো সাকিব আল হাসান সম্পূর্ণ সুস্থ হননি

গত তিন দিন অনুশীলনে ব্যাটিং-বোলিং করছেন। কিন্তু কুঁচকির চোট থেকে এখনো সাকিব আল হাসান সম্পূর্ণ সুস্থ হননি। দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য সাকিবকে প্রথম টেস্টের আগে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাওয়ার ব্যাপারে আশাবাদী।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বোলিংয়ের সময় চোটে পড়েন সাকিব। এরপর দুই দিন বিশ্রামের পর ফিরে সতর্ক অনুশীলন করেন। গতকাল দলের বিশ্রামের দিনও অনুশীলনে যান সাকিব। আজও দলের সঙ্গে ব্যাটিং-বোলিং অনুশীলন করেন এই বাঁহাতি অলরাউন্ডার। ৩ ফেব্রুয়ারির আগে আরেক দিন অনুশীলনে সাকিবকে দেখার সুযোগ আছে টিম ম্যানেজমেন্টের।