কিউই কন্যাদের কাছে বাংলাদেশ হারল ১০০ রানে

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের স্বপ্ন গড়েছিল নারী ক্রিকেটাররা। একই আশা ছিল ভক্ত-অনুরাগীদেরও। কিন্তু বাস্তবে তেমন কিছুই হলো না। ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিয়ে কিউই কন্যাদের কাছে বাংলাদেশ হারল ১০০ রানের বড ব্যবধানে। ম্যাচে প্রাপ্তি বলতে ব্যাট-বল হাতে রাবেয়া খানের অলরাউন্ড নৈপুণ্য আর ফাহিমা খাতুনের ব্যাটিং লড়াই।পাকিস্তানের মেয়েদের বিপক্ষে জয় দিয়ে নারী ক্রিকেট বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর নিগার সুলতানা জ্যোতির দল হারল টানা দুই ম্যাচ। ইংল্যান্ডের পর এবার ধরাশায়ী হলো নিউজিল্যান্ডের মেয়েদের কাছে। এক জয় আর দুই হারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে দুই পয়েন্ট। তাতে আট দলের টুর্নামেন্টের লিগ পয়েন্ট তালিকায় এখন ষষ্ঠ স্থানে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।