এবার করোনায় আক্রান্ত কাদের

ক্যানসার আক্রান্ত অভিনেতা আবদুল কাদেরের জন্য আরেকটি দুঃসংবাদ। কোভিট ১৯ পজিটিভ শনাক্ত হয়েছে তাঁর। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন। অভিনেতার চিকিৎসা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে তাঁর পরিবার।

১৫ ডিসেম্বর চেন্নাইয়ের একটি হাসপাতালে এই অভিনেতার ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থা ভালো না থাকায় সেখানকার চিকিৎসকেরা তাঁকে কেমোথেরাপি দিতে পারেননি। গতকাল রোববার সন্ধ্যায় অভিনেতাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার পরীক্ষায় আজ তাঁর করোনা শনাক্ত হয়। আজ সোমবার সকালে আবদুল কাদেরের করোনার নমুনা সংগ্রহ করেন চিকিৎসকেরা। সন্ধ্যায় চিকিৎসকেরা কাদেরের পরিবারকে জানান, কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি জানার পর ভেঙে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা।