অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিয়ে করতে যাচ্ছেন

তারকাদের প্রেম, সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হওয়া নতুন কিছু নয়। তবে প্রেমের এই গুঞ্জন নিয়ে বেশির ভাগ তারকাই শুরুতে হেসে উড়িয়ে দিয়েছেন। কেউ কেউ এমন বলেছেন, পেশাগত জায়গা থেকে শুধুই বন্ধুত্ব। অনেকেই স্বীকারই করেননি প্রেমের কথা। পরবর্তী সময়ে ভক্তদের ধারণাই সঠিক হয়েছে। গুঞ্জন থেকেই বিয়ে পিঁড়িতে বসেছিলেন এসব তারকা।

সম্প্রতি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। তিনি ২৪ ফেব্রুয়ারি বিয়ে করতে যাচ্ছেন পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবকে। তাঁদের প্রথম একসঙ্গে দেখা যায় ২০১৮ সালের ১১ আগস্ট। সেদিনই প্রথম আদনান আল রাজীবের সঙ্গে সিঁড়িতে বসে থাকার একটি ছবি পোস্ট করে মেহজাবীন চৌধুরী ক্যাপশনে লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।’ সেই থেকেই এই অভিনেত্রী ও পরিচালকের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়। এরপর কখনো তাঁদের একসঙ্গে বিপণিবিতানে হাত ধরে হাঁটতে দেখা গেছে, কখনো সিনেমা, রেস্তোরাঁয় আড্ডাসহ বিশেষ দিনগুলোতেও পাশাপাশি পাওয়া গেছে দেশ–বিদেশে। বিভিন্ন গণমাধ্যমে তাঁদের সম্পর্কের গুঞ্জনের খবর প্রকাশিত হলেও প্রেম নিয়ে মুখ খোলেননি কেউ। অবশেষে গুঞ্জন সত্যি হয়েছে।