ঢালিউডের আলোচিত ব্যবসা সফল ছবি ‘গ্যাং লিডার’ এর অভিনেতা রানা হামিদ মারা গেছেন। শনিবার (০৯ মে) রাত সাড়ে এগারটায় রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাকস্থলীর ক্যান্সার ও কিডনি সমস্যায় ভুগছিলেন। নব্বই দশকে একাধিক ছবিতে কাজ করে পরিচিতি পাওয়া এ অভিনেতা বর্তমানে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ছিলেন।






