আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অক্টোবরে বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবীয়রা। সূচিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি রাখা হয়েছে ঢাকায়। টি-টোয়েন্টি সিরিজটি হবে চট্টগ্রামে।সূচি অনুযায়ী, সিরিজ খেলতে ১৫ অক্টোবর বাংলাদেশে পা রাখবে ক্যারিবীয়রা। এরপর ঢাকার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮, ২০ ও ২৩ অক্টোবর তিনোটি ওয়ানডে খেলবে তারা। তিনটি ম্যাচই হবে দিবারাত্রীর, শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর ২৪ অক্টোবর চট্টগ্রামে রওয়ানা দিবে ওয়েস্ট ইন্ডিজ। সেখানের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরের পর বাংলাদেশের মাটিতে এই প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। বাংলাদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সবশেষ ওয়ানডে খেলেছিল ২০২১ সালের জানুয়ারিতে।






