প্লেব্যাকের জুটি ইমরান ও কনাকে ঈদ উপহার দিয়েছেন তাঁদের ভক্ত-শ্রোতারা। দ্বৈতকণ্ঠে তাঁদের গাওয়া ‘দিল দিল’ গানটির ‘ভিউ’ ইউটিউবে সাত কোটিতে পৌঁছেছে। শাকিব খান ও বুবলী অভিনীত ‘বসগিরি’ ছবির এই গান ২০১৬ সালে ৪ সেপ্টেম্বর ললিপপ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।...
দক্ষিণ ভারতীয় নির্মাতা ‘বাহুবলী’র পরিচালক এস এস রাজামৌলি পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। গত বুধবার টুইটারে এই খবর জানিয়েছেন এই নির্মাতা। তিনি জানিয়েছেন, কয়েক দিন আগে হালকা জ্বর হয়েছিল তাঁর ও পরিবারের অন্য সদস্যদের।
যদিও খুব একটা করোনাভাইরাসের লক্ষণ দেখা যায়নি...
সুশান্ত সিং রাজপুতের পর বলিউডে বেশ কিছু পরিবর্তন এসেছে। তারকারা এখন মন খুলে কথা বলছেন বলিউডের স্বজনপ্রীতি আর লেজুড়বৃত্তি নিয়ে। কথা বলছেন নিজের সঙ্গে ঘটে যাওয়া অন্যায় নিয়ে। সেই তালিকায় নাম আছে অভয় দেওল থেকে শুরু করে দুবার অস্কারজয়ী...
একসময়ের জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী করোনায় আক্রান্ত। রবি চৌধুরী ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। লিখেছেন, ‘করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারও ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। দেখা হবে আবার গানে...
কাজের চাপে প্রিয়জনকে সময় দেওয়াই হয় না। করোনা মহামারির লকডাউনে পড়ে মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করেছে সেটা। ঈদুল ফিতরে এ নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন সাত পরিচালক ‘ঘরবন্দী সময়ের গল্প’ সিরিজ নামে। ঈদুল আজহায় আসছে সেসব চলচ্চিত্রের সিকুয়েল। ভিন্ন...
তরুণ থিয়েটারকর্মীরা জীবন চালাতে কেউ করতেন টিউশনি, কেউ জড়িত ছিলেন ডাবিং শিল্পে, কেউ কাজ করতেন টিভিতে। করোনায় বন্ধ আয়ের উৎস। আবার নাটকের দলগুলো মহড়াকক্ষের খরচ, সেট, প্রপস ও সংশ্লিষ্ট দ্রব্যসামগ্রী সুরক্ষায় অর্থ ব্যয়ে পড়ছে সংকটে। এ সংকটকাল কাটাতে থিয়েটারকর্মী...
সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা প্রেমের গানই বেশি করেন। তবে এবার একটু অন্য রকম গান করলেন। ফোক ফিউশন ধাঁচের গানটির শিরোনাম ‘নগদ প্রেম’। এই গানের ভিডিওতে চিত্রনায়ক সানজু জনের সঙ্গে মডেল হিসেবে পূজা নিজেও আছেন। ভিন্নতা আনতে গানটিতে র্যাপও ব্যবহার...
ঘরে থেকেও করোনা থেকে রেহাই পেলেন না নায়িকা পপি। করোনার লক্ষণ দেখা দিলে গত সপ্তাহে তিনি নমুনা পরীক্ষা করান। সম্প্রতি ফলাফল আসে তিনি কোভিড-১৯ পজিটিভ। এরপর থেকে খুলনার নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি। খুলনা থেকে তিনি নিজেই খবরটি জানিয়েছেন।
পপি...
আশির দশকে চট্টগ্রামের এক প্রেমকাহিনি। প্রেমিকার নাম রাইমা। সত্যিকারের সেই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘কেন?’। সেখানে রাইমার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন এবং ঈশিতা। শুধু তা–ই নয়, রাইমার প্রেমিক আবিরের চরিত্রে অভিনয় করেছেন তওসিফ ও নিশো।
হারিয়ে ফেলা প্রেয়সী রাইমাকে...
তাঁর মা ছিলেন সাবেক মিস ইন্ডিয়া। কিন্তু তাঁর মডেলিং বা অভিনয়ে তেমন আগ্রহ ছিল না। তিনি হতে চেয়েছিলেন খেলোয়াড়। স্কুল–কলেজে পড়াশোনার সময় প্রায় ১০ বছর ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ে খেলাধুলা করেছেন। সেন্ট জেভিয়ার্সে পড়ার সময় একবার ১১টি খেলায়...













