কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঢলুয়াবাড়ী সীমান্তে মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাংলাদেশে পুশইন করার চেষ্টার পর আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফ ওই নারীকে বাংলাদেশি বলে...
করোনা! কোভিড-১৯! কোয়ারেন্টিন! আইসোলেশন! লকডাউন!
শব্দগুলো যেন এখন কানের বিষ হয়ে উঠেছে। প্রায় দুই মাস ধরে একই কথা শুনতে শুনতে শরীর–মন সবই অস্থির হয়ে গেছে। একসময় মনে হয় কোনো কিছুর তোয়াক্কা না করে দিই এক দৌড়। একটু আগের মতো বাইরের...
করোনাভাইরাসের কারণ দৃষ্ট দুর্যোগে থমকে গেছে দক্ষিণাঞ্চলের পাটিকরদের জীবন-জীবিকা। দুই মাস ধরে পাটি বিক্রি বন্ধ থাকায় মানবেতর দিন কাটাচ্ছেন প্রায় ৭০০ পাটিকর পবিারের অন্তত তিন হাজার মানুষ।
বরিশালের বাকেরগঞ্জ, ঝালকাঠির নলছিটি, রাজাপুর, পিরোজপুরের কাউখালী উপজেলায় এসব পাটিকর পরিবারের বাস।
শুক্রবার বরিশালের...
লঘুচাপ থেকে নিম্নচাপ। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তেমন কিছু না হলে এটি আরও শক্তিশালী হয়ে আজ শনিবার রাতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আমফান’। সাগর উত্তাল করে সম্ভাব্য এই...
কুমিল্লায় গতকাল বৃহস্পতিবার রাতে সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় কনটেইনারবাহী লরি তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ মিলন মিয়া (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাব-১১ কুমিল্লার সদস্যরা। এ নিয়ে গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত র্যাব গাঁজা, ইয়াবা বড়ি, ফেনসিডিলসহ...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুলিশের হাতে আটকের পর একাধিক মামলার এক আসামি পালিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ধরখার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ রাত ১০টা পর্যন্ত ওই আসামিকে ধরতে পারেনি।
ধরখার ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বিমল কর্মকার বলেন,...
করোনা সংক্রমণের নমুনা সংগ্রহে চলতি সপ্তাহে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত আটটি স্থানে বুথ স্থাপন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। এ বিষয়ে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ বেসরকারি সংস্থা ব্র্যাকের সঙ্গে আলোচনা করছে বলে জানান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এই বুথগুলোয়...
মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় খুলনা শিল্প পুলিশের উপসহকারী পুলিশ পরিদর্শক খান হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ মে তাঁর বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাতে খুলনা থেকে তাঁকে গ্রেপ্তার করে সাতক্ষীরায় নিয়ে আসে পুলিশ। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে...
নীলফামারীর সৈয়দপুরে পাঁচ মাসের শিশুসহ মায়ের করোনা পজিটিভ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এই মা–শিশুসহ জেলায় নতুন করে ১২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া এক চিকিৎসক ও একই পরিবারের ছয়জন রয়েছেন।
সৈয়দপুরে আক্রান্ত শিশুটির বাবাও কয়েক দিন আগে...
রাজধানীর সায়েদাবাদে রোববার জনসমক্ষে এক ব্যবসায়ীকে পিটিয়ে ৫৫ লাখ ৬৯ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পুলিশ বলেছে, ছিনতাইকারীদের সূত্র পেয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঘটনার শিকার ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি বেসরকারি একটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এজেন্সি...













