ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অজগর উপহার দেওয়ার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের অভিনেত্রী ও পপশিল্পী রবি পিরজাদা। মোদিকে হুমকি দেওয়া নিয়ে উত্তেজনাও ছড়িয়েছিল। এ জন্য তাঁকে তলব করেছিল দেশটির বন্য প্রাণী অধিকার কর্তৃপক্ষ। এরপরও থামেননি তিনি। এবার তিনি নরেন্দ্র মোদিকে আত্মঘাতী...
জাপানের রাজধানী টোকিওর কেন্দ্রস্থলে অবস্থিত সম্রাটের প্রাসাদে স্থানীয় সময় আজ মঙ্গলবার বেলা ঠিক একটায় বেজে ওঠে ঢোল। এর মধ্য দিয়ে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠান। এর আগে দুপুর সাড়ে ১২টা থেকে প্রধানমন্ত্রী শিনজো আবে, সংসদের দুই...
সংবাদপত্রের স্বাধীনতাকে সীমিত করে সম্প্রতি একটি আইন হয়েছে অস্ট্রেলিয়ায়। এ আইনের প্রতিবাদে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো এক জোট হয়ে এক অভিনব প্রতিবাদের উদ্যোগ নিয়েছে।
গণমাধ্যম জগতে সাধারণ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তীব্র প্রতিযোগিতার মানসিকতা দেখা যায়। রাষ্ট্রের পক্ষ থেকে সংবাদপত্রের স্বাধীনতা...
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পাদিত নতুন ব্রেক্সিট চুক্তি অনুমোদন প্রশ্নে আজ শনিবার ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি হয়নি। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা অলিভার লেটইনের আনা একটি সংশোধনী প্রস্তাবে পার্লামেন্ট সায় দেওয়ায় আটকে গেছে ব্রেক্সিট চুক্তি...
‘বেকুব হবেন না’—এই বলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে লেখা এক ব্যতিক্রমী চিঠিতে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, তুরস্ক যেদিন সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সামরিক অভিযান শুরু করে, সেদিনই এরদোয়ানকে চিঠিটি পাঠান ট্রাম্প।
চিঠিতে তুর্কি প্রেসিডেন্টকে...
জাপানে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘হাগিবিস’। শনিবার দেশটির হনশু দ্বীপে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রায় ৭৩ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত ৬০ বছরের মধ্যে...
সিরিয়ার উত্তরাঞ্চলে লাখো মানুষ ঘর ছেড়ে পালিয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দিনিয়ন্ত্রিত এই এলাকায় হামলা অব্যাহত রেখেছে তুরস্ক।
জাতিসংঘ বলছে, সিরিয়ার জনগণ হাসাকেহ ও তাল তামার শহরের স্কুলসহ অন্যান্য ভবনে আশ্রয় নিচ্ছে। আন্তর্জাতিক উদ্ধার কমিটি বৃহস্পতিবার পর্যন্ত সিরিয়ার ৬৪ হাজার...
কাশ্মীর নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আজ শুক্রবার ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। মাত্র দুই দিন আগেও কাশ্মীর পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে ধারালো বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে। চীন বলেছে, কাশ্মীর পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে, এমন...
প্রায় চার দশক পর আবার ফুটবল স্টেডিয়ামে প্রবেশাধিকার পেলেন ইরানি নারী দর্শকেরা। শিয়াপন্থী মুসিলম দেশটির পুরুষভিত্তিক বিতর্কিত নীতির বিরোধিতা করে ফিফা ফুটবল থেকে তাঁদের বহিষ্কার করার হুমকি দেয়। এ হুমকির পরিপ্রেক্ষিতে নারীদের জন্য স্টেডিয়াম খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইরান।...
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে জানেন না। গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ তুলেছে। তারা বলেছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইমরান খানের দেওয়া বক্তব্য উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন।
এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, জাতিসংঘের সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) কাশ্মীর...












