ভারতের সেরাম ইনস্টিটিউটকে ১০ লাখ ডোজ করোনার টিকা ফেরত নিতে বলেছে দক্ষিণ আফ্রিকা। দ্য ইকোনমিক টাইমস পত্রিকার খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ১০ লাখ ডোজ করোনার টিকা পাঠায় সেরাম ইনস্টিটিউট। আগামী কয়েক...
মিয়ানমারে সেনাশাসনবিরোধীদের গ্রেপ্তারে রাতেরবেলায় অভিযান চালাচ্ছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। তারা ঘরে ঘরে হানা দিচ্ছে। ঘর থেকে লোকজনকে তুলে নিয়ে যাচ্ছে। এ নিয়ে মিয়ানমারে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তা সত্ত্বেও দেশটির গণতন্ত্রপন্থী হাজারো মানুষ রাজপথে নেমে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ...
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। জাপানের পূর্বাঞ্চলীয় উপকূলে শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৮ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে। এতে ৩০ জন আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে...
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাজিকিস্তান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। এই ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠেছে ভারতের দিল্লিও। শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে দেশটির উত্তরাঞ্চলেও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।...
করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন শনাক্ত হওয়া দেশগুলোতেও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা ব্যবহারের সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকাটির দুই ডোজ নেওয়ার ক্ষেত্রে ৮ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত বিরতি নেওয়ার কথা বলছেন সংস্থাটির বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এতে টিকার...
সংখ্যালঘু মুসলিম উইঘুর সম্প্রদায়ের বিরুদ্ধে চীন সরকারের গণহত্যার অপরাধ সংঘটনের খুবই বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। যুক্তরাজ্যে প্রকাশিত একটি আনুষ্ঠানিক আইনগত মতামতে এ কথা বলা হয়েছে। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিশেষজ্ঞদের আইনগত মতামতে এই বলে উপসংহার টানা...
করোনাভাইরাস (কোভিড–১৯) ঠেকাতে দ্বিতীয় টিকার অনুমোদন দিল চীন। দেশীয় প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেকের তৈরি ‘করোনাভ্যাক’ এ অনুমতি পেয়েছে। আজ শনিবার সিনোভ্যাকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে চীন প্রথম টিকা হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন...
কাশ্মীরের জনগণকে স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যদি বিতর্কিত হিমালয় অঞ্চলের মানুষ জাতিসংঘে গণভোটের সময় পাকিস্তানে যোগদানের জন্য ভোট দেয়। যেটি কয়েক দশক ধরে ঝুলে রয়েছে।
কাশ্মীরের সংহতি দিবসের এক সমাবেশে অংশ নিয়ে স্থানীয় সময় শুক্রবার ইমরান...
মিয়ানমারে ফেসবুকের কিছু সেবা বাধাগ্রস্ত করা হচ্ছে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের তিন দিনের মাথায় আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে ফেসবুক।
ফেসবুকের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, মিয়ানমারে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে কিছু মানুষ সমস্যার মুখোমুখি হচ্ছে। এ বিষয়ে ফেসবুক অবগত আছে।
ফেসবুকের...
যুক্তরাজ্যে করোনাভাইরাসের এমন একটি রূপান্তরের কথা জানা গেছে, যা করোনার টিকাকেও প্রভাবিত করতে পারে। এই রূপান্তর ভাইরাসটিকে মানবদেহে অ্যান্টিবডির সুরক্ষা ফাঁকি দিতে সক্ষম করে তুলতে পারে। দেশটিতে দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে থাকা করোনার নতুন ধরনের (স্ট্রেইন) কিছু নমুনায় ভাইরাসটির এই...













