যুক্তরাজ্য ভিত্তিক স্বাস্থ্যসেবামূলক চ্যারিটি প্রতিষ্ঠান “বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল” বাংলাদেশে বিশেষ করে -তৃনমূলে চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা রাখছে। হাসপাতালটি বাংলাদেশের জনগণকে সাশ্রয়ী মূল্যে রোগ নির্ণয়, প্রাথমিক পর্যায়ের ক্যান্সার রোগের বিভিন্ন সেবা এবং সাধারণ স্বাস্থ্যসেবা ও পরিষেবা প্রদান করছে। হাসপাতালের ‘পুওর ফান্ড‘ সমাজের আর্থিকভাবে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে রোগ নির্ণয় এবং চিকিৎসা সেবা ধারাবাহিক ভাবে প্রদান করে আসছে। ইতিমধ্যে যা দেশে বিদেশে প্রসংশীত হয়েছে। গত ২৭ নভেম্বর, বুধবার লন্ডনে- বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হাসপাতাল তার ৫তম এন্যুয়েল লাইফ মেম্বার এওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে।






