রঙের ছোঁয়ায় রঙিন ঘর

শুরু হয়ে গেছে বিয়ের মৌসুম। বিয়ের নানা প্রস্তুতি তো চলতেই থাকে। এর পাশাপাশি নবদম্পতির ঘরটির অন্দরসজ্জা কেমন হবে, তা নিয়েও কিন্তু ভাবনার অন্ত থাকে না। কারণ, এই ঘর থেকেই তো শুরু তাঁদের নতুন জীবনের পথচলা।

 নবদম্পতির ঘরের আসবাব পছন্দ করার সময় আরাম ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি মাথায় রাখতে হবে। ড্রেসিং টেবিল, আলমারির নকশা হালকা হওয়া ভালো। এতে ঘর বেশ ফাঁকা দেখায়। এদিকে ঘরে জায়গা কম থাকলে দেয়ালজোড়া আসবাব বানানো ভালো। বিছানার চাদর ও বেডকভার বাছাই করার সময় পছন্দের সঙ্গে আরামের দিকটিও মাথায় রাখতে হবে। বাড়তি মাত্রা যোগ করতে বিছানায় ব্যবহার করতে পারেন নানা রকম কুশন। পর্দা কেনার সময় খেয়াল রাখবেন তা যেন অপেক্ষাকৃত ভারী কাপড়ের হয়। বেডের পাশে রাখতে পারেন কার্পেট বা শতরঞ্জি। আসবাবের পাশাপাশি ঘরে প্রাকৃতিক আবহের জন্য রাখতে পারেন তাজা ফুলসহ ফুলদানি ও নানা রকম ইনডোর প্ল্যান্টস। ল্যাম্পের আলোর ব্যবহারে ঘরে আনতে পারেন রোমান্টিক আবহ।

LEAVE A REPLY