গোলাপগন্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের নির্বাচন সম্পন্ন

গোলাপগন্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের দ্বিবাষির্ক সাধারন সভা ও নির্বাচীন গত মঙ্গলবার ১৯ নভেম্বর লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারলের সভাপতিত্বে ও সেক্রেটারি রাজু মোহাম্মদ শিবলির পরিচালনায় অনুষ্টিত সভায় শুরুতে পবিএ কোরআন থেকে তেলাওয়াত করেন জুয়েল আহমদ । দুই পর্বের এই অনুষ্টানে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক মফিজুর রহমান। সংগটনের ২০১৮-২০১৯ সেশনের বিভিন্ন কার্যক্রমের রিপোর্ট পেশ করেন সংগঠনের সেক্রেটারী রাজু মোহাম্মদ শিবলী। রিপোর্টের উপর পর্যালোচনা করেন উপস্থিত সদস্যরা, লন্ডন ছাড়াও লুটন, বার্মিংহাম, ম্যানচেস্টার, স্টক অন ট্রেন্ট সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন l

LEAVE A REPLY