যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। ২০ নভেম্বর বুধবার দুপুরে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে খোলা মাঠে কয়েক শতাদিক নেতাকর্মীদের উপস্থিতিতে পায়রা ও বেলুন উডিয়ে এবারের জন্মদিন পালন করা হয়। যুক্তরাজ্য বিএনপির নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ জানিয়েছে যেহেতু বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জেলে বন্দী তাই কেক না কেটে শান্তির প্রতিক পায়রা উঠিয়ে জন্মদিন পালন করা হয়।






