গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকে’র নব নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হলো গত ১২ নভেম্বর ২০১৯ ব্রিকলেনের একটি অভিজাত রেস্টুরেন্টে। সংগঠনের নব নির্বাচিত সভাপতি জনাব মোঃ আফরোজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানহার আহমেদ তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের নব নির্বাচিত সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুস শুকুর।






