সততা, নির্ভরযোগ্য তথ্য পরিবেশন এবং স্বচ্ছতা হচ্ছে সাংবাদিকতার নীতিমালার প্রধানতম বিষয়। এসবে দৃষ্টি রেখেই সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকদেরও অন্যান্য মানুষের মতো ভুল হবে, তবে যথার্থতার ক্ষেত্রে চেষ্টায় যেনো দুর্বলতা না থাকে।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে কুইনম্যারী ইউনির্ভাসিটি অব লন্ডনে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক আলোচনায় প্যানেল আলোচকরা এসব কথা বলেন। কুইনম্যারীর আর্টওয়ান হলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় জার্নালিজম: এথিক্স এন্ড স্ট্যান্ডার্ড শীর্ষক এই আলোচনায় তিনজন প্যানেল স্পিকারের সকলেই বলেন, বর্তমান বিশ্ববাস্তবতায় সাংবাদিকতার ক্ষেত্রে নীতিনৈতিকতা এবং নির্ভরযোগ্যতা আরো বেশী চ্যালেঞ্জের মুখে পড়েছে। এক্ষেত্রে সাংবাদিকদের নিজের বিবেকবোধকে জাগ্রত রাখা এখন জরুরী।






