কাল আদালতে যাচ্ছেন খালেদা

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আগামীকাল আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে খালেদা জিয়া হাজির হবেন।
২০১০ সালে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে তেজগাঁও থানায় দায়ের করা হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলাটি। অপরদিকে, ২০০৮ সালে এতিমের টাকা আতœসাতের অভিযোগ এনে দায়ের করা হয়, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। এ দুটি মামলাই বর্তমানে ওই বিশেষ আদালতে বিচারাধীন রয়েছে।

LEAVE A REPLY