গণতন্ত্রের বিজয়ের এক গল্প

পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ। কোথাও গণতন্ত্রের সময় ভালো যাচ্ছে না। দিকে দিকে শুধু মার খাওয়ার গল্প। অবস্থা এতই বেগতিক যে কেউ কেউ গণতন্ত্রের মৃত্যুঘণ্টাও শুনে ফেলেছেন।

দাঁড়ান, দাঁড়ান। হতাশ হয়ে এখনই গণতন্ত্রের কফিনে পেরেক মারার আয়োজন সারবেন না। আশা এখনো আছে।

গণতন্ত্রের এই দুঃসময়ে একটা ভালো খবর আছে। খবরটা এসেছে মোহাম্মদ বুয়াজিজির দেশ থেকে। এত দিনে হয়তো অনেকেই মোহাম্মদ বুয়াজিজিকে দিব্যি ভুলে গেছেন। ভুলে যাওয়ারই কথা। বিশ্বজুড়ে নানা ঘটন-অঘটনের মধ্যে কার কথা কে মনে রাখে!

মোহাম্মদ বুয়াজিজির দেশ তিউনিসিয়া। ২৬ বছর বয়সী এই আরব তরুণ ছিলেন রাস্তার ফেরিওয়ালা। বেকারত্ব, হয়রানি, নির্যাতনের প্রতিবাদে ২০১০ সালের ১৭ ডিসেম্বর প্রকাশ্যে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন বুয়াজিজি। ২০১১ সালের ৪ জানুয়ারি তিনি মারা যান।

ক্ষোভে-প্রতিবাদে বুয়াজিজি নিজের গায়ে যে আগুন দিয়েছিলেন, তা পুরো তিউনিসিয়ায় ছড়িয়ে পড়তে সময় লাগে না। তুমুল গণতান্ত্রিক আন্দোলনে তিউনিসিয়ায় স্বৈরশাসক জয়নুল আবদিন বেন আলীর পতন হয়। সূচিত হয় আরব বসন্ত। তিউনিসিয়ার আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে অগণতান্ত্রিক আরব বিশ্বে। বিপ্লবের ঢেউয়ের তোড়ে মসনদ গুঁড়িয়ে যায় মিসরের হোসনি মোবারক, ইয়েমেনের আলী আবদুল্লাহ সালেহ, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির। আন্দোলন-বিক্ষোভের মুখে কয়েকটি আরব দেশ সংস্কারমূলক পদক্ষেপ নেয়। কোনো কোনো দেশ আন্দোলন দমন করে। আর আরব বসন্তের হাওয়া ঘুরিয়ে দিয়ে সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনে এখন বহুমুখী লড়াই চলছে।

LEAVE A REPLY