৪ঠা নভেম্বর লন্ডনে অধ্যাপক মোজাফফর আহমদ স্মরণসভা

পূর্ব লন্ডনের বেথনাল গ্রীনের ডারবিশায়ার স্ট্রিটের অক্সফোর্ড হাউজে ৪ঠা নভেম্বর, সোমবার বিকেল সাড়ে ৫টায় আয়োজিত এই নাগরিক স্মরণসভায় রাষ্ট্রের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, ষাটের দশকের ছাত্র আন্দোলনের তুখোড় ছাত্রনেতা, অধ্যাপক মোজাফফর আহমদের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, ঐক্য ন্যাপ সভাপতি, জাতীয় নেতা পঙ্কজ ভট্টাচার্য। অসুস্থ শরীর নিয়েও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন প্রয়াত মোজাফফর আহমদের স্নেহধন্য ছাত্র, রাজনীতির সেই স্বর্ণোজ্জোল দিনগুলোর প্রত্যক্ষ সাক্ষী কিংবদন্তী সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী। ব্রিটেনে মুক্তিযুদ্ধের প্রবীন সংগঠক সুলতান শরীফসহ রাজনীতি ও বিভিন্ন অঙ্গনের অগ্রণী ব্যক্তিবর্গও স্মরণসভায় কথা বলবেন সদ্য প্রয়াত প্রবীন রাজনীতিক অধ্যাপক মোজাফফর আহমদকে নিয়ে।
স্মরণ সভ সফল করতে ব্রিটেনে মুক্তিযুদ্ধের প্রবীন দুই সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও মাহমুদ এ রউফকে যথাক্রমে প্রধান উপদেষ্টা ও আহবায়ক করে এর আগে রাজনীতি ও বিভিন্ন অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিদের সমন্বয়ে গঠন করা হয় ‘অধ্যাপক মোজাফফর আহমদ নাগরিক স্মরণসভা কমিটি, যুক্তরাজ্য’। স্মরণ অনুষ্ঠান উপলক্ষে এই কমিটির উদ্যোগে একটি ম্যাগাজিন প্রকাশ ছাড়াও বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।

LEAVE A REPLY