মেসি–ম্যারাডোনার দেশের ভবিষ্যৎ কোন পথে?

ডিয়েগো ম্যারাডোনার দেশ আর্জেন্টিনার নাম উঠলেই যুগলবন্দী হিসেবে ফুটবলের কথা আসবে—এ তো স্বাভাবিক। এও স্বাভাবিক যে, এই এখন আর্জেন্টিনার নাম উঠলে বাংলাদেশি মাত্রই একটা দীর্ঘশ্বাস বেরোবে—কারণ লিওনেল মেসি আসছেন না ঢাকায়। এও তো ফুটবলই।

বাংলাদেশে, ফুটবল যেখানে এক দীর্ঘশ্বাসের নাম, সেখানে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই ফুটবল। এ দুই দেশের কথা বলা হলো তাদের সমর্থকের আধিক্যের কারণেই। ফুটবলের অন্য সব দেশের সমর্থক থাকলেও, তাদের অন্য পরিচয়ও এখানে বর্তমান। কিন্তু লাতিন পতাকাবাহী এ দুই দেশের ফুটবল ছাড়া আর কোনো পরিচয় যেন নেই। অথচ, এই কিছুদিন আগেই ব্রাজিল আলোচনায় উঠে এল এক কর্তৃত্ববাদী শাসকের বদৌলতে, যার নাম জায়ের বোলসোনারো, যাকে বলা হয় লাতিন ডোনাল্ড ট্রাম্প। এই কিছুদিন আগেই ধুকপুক করতে করতে সারা বিশ্ব তাকিয়ে থাকল মহাপ্রাণ আমাজনের দিকে, তার আগুনের দিকে। এই সব শীর্ষ সংবাদ অতীত হতে না হতেই আবার ফুটবলেই ফিরে যায় চিরায়ত ব্রাজিল।

LEAVE A REPLY